পড়তে বসে মোবাইলে গেম খেলছিল নবম শ্রেণির ছাত্র। তা দেখে ছেলেকে ধমক দিয়েছিলেন বাবা। অভিমানে গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাবুবাজার এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম আয়ুষ সাহা (১৩)। সে নবম শ্রেণিতে পড়ত।