হাবলের চোখে ‘প্রজাপতি নীহারিকা’, সেরা মহাজাগতিক সুন্দরীর খেতাব দিল নেটদুনিয়া


প্রজাপতি নীহারিকা।
ছবি: নাসা-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
(তথ্য আনন্দবাজার পত্রিকা)
কয়েক হাজার আলোকবর্ষ দূরের কুয়াশামাখা এক জগৎ। প্রজাপতি রূপে ধরা দিয়েছে টেলিস্কোপে। সেই ‘প্রজাপতি নীহারিকা’-র দখলেই সেরা মহাজাগতিক সুন্দরীর খেতাব। নেটপাড়ায় ফের চর্চায় তার সম্মোহনী শক্তি।
পৃথিবী থেকে ৩ হাজার ৩৯২ আলোকবর্ষ দূরে রয়েছে এই ‘প্রজাপতি নীহারিকা।’ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তার নাম এনজিসি-৬৩০২। তিন দশক ধরে ব্রহ্মাণ্ডে নজরদারি চালানো হাবল টেলিস্কোপ (এইচএসটি) তার রূপ বন্দি করে পৃথিবীতে পাঠায়।
২০২০ সালে হাবল-স্কোপের পাঠানো মাহাকাশের সৌন্দর্য নিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা(নাসা)। তার মধ্যে শামিল ছিল ‘প্রজাপতি নীহারিকা’র ছবিও। তাদের মধ্যে থেকে সেরা ছবি বেছে নিতে বলা হয়। বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর শেষমেশ ‘প্রজাপতি নীহারিকা’র মাথাতেই সেরার শিরোপা ওঠে
Others News


