রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি

28th June 2021 4:29 pm রাজ্যের খবর
রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি

রাজ্যে সামান্য শিথিল হল করোনা বিধিনিষেধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলে অনুমতি দিল রাজ্য সরকার। সরকারি, বেসরকারি সব বাসকেই রাস্তায় নামার অনুমতি দেওয়া হল। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যবসায়ী সংগঠনগুলির কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখায় অনুমতি দিয়েছে রাজ্য সরকার। অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি। শরীরচর্চাকেন্দ্রগুলিকেও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি। ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলিকে অফিস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য। তবে সে ক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে।। সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

বিয়ের মরসুমের কথা মাথায় রেখে অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছে রাজ্য। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো নিষিদ্ধই থাকছে।

Others News